লাইভ টিভি
বরিশাল

নিখোঁজের ২দিন পর বরগুনায় বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকা...

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি বেড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিপন হাং (২৫) আমড়াঝুড়ি গ্রামের হাওলাদার বাড়ির মো. সোহরাব হাওলাদার এর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীরের অর্ধেক বস্তাবন্দী অর্ধেক বাহিরে অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, গত শনিবার ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর আজ ১৩জুলাই সোমবার তার মরদেহ উদ্ধার হয়। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহিবউল্লাহ কিরন,বরগুনা

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/sNY7GZpMRkYb