লাইভ টিভি
চট্টগ্রাম

রামগতিতে ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তির সনদ বিতরণ অনুষ্ঠিত

  রামগতি লক্ষীপুর প্রতিনিধি:আবু সালমান  লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি-২০২৫ এর সনদ বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষক...

রামগতি লক্ষীপুর প্রতিনিধি:আবু সালমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি-২০২৫ এর সনদ বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফা ইয়াসমিন নিপা। বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইদুর রহমান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বিবি ফাতেমা ঝুমুর। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি-২০২৫ অনুষ্ঠিত হলেও বিভিন্ন কারণে সনদ বিতরণী অনুষ্ঠানটি বিলম্বিত হয়। এ বছর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।উপজেলা ভিত্তিক ট্যালেন্ট দুজনকে ২০০০ টাকা করে পুরস্কৃত করা হয়। বাকিদেরকে ১০০০ টাকা করে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃত্তি শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি নয়, বরং তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সভাপতির বক্তব্যে ফাতেমা ঝুমুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব বিবি ফাতেমা ঝুমুর বলেন,শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং মেধার যথাযথ মূল্যায়নের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আগামী দিনেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/sPdWGsdnGQwc