আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের দৌলতপুর উত্তর থানা শাখার অন্তর্গত মথুরাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিস...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের দৌলতপুর উত্তর থানা শাখার অন্তর্গত মথুরাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উত্তর থানা শাখার অফিস সম্পাদক আলিফ ওমর। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের এক অনন্য প্রেরণার উৎস। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই ভাষা শহীদদের স্মরণে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে আলিফ ওমর বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখে। একই সঙ্গে এটি নেতৃত্ব, দলগত কাজ এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রশিবির সবসময়ই গঠনমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।এ সময় দৌলতপুর উত্তর থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, মথুরাপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক তরুণ যুবক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
