লাইভ টিভি
সারাদেশ

অনিয়মে ছিলেন তাজুল ইসলাম, অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত। তাঁর অভিযোগ, জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত। তাঁর অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে রক্ষার চেষ্টা হয়েছিল। তাজুল ইসলাম এ মামলায় ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি। ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ করেছেন সম্রাট রোবায়েত। তিনি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া মামলার অভিযোগকারী। এর আগে তিনি চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্রাট রোবায়েত প্রথম আলোকে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ দিয়ে আসেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম-৬ আসনে (রাউজান) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এখন কারাগারে আছেন। গতকাল সোমবার এ মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তা হয়নি। আগামী ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য হয়েছে। ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ রয়েছে এই মামলার দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে ‘জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ শিরোনামে ১০ মার্চ প্রথম আলো ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনুসন্ধানে উঠে আসে, ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সাইমুম রেজা তালুকদার। প্রতিবেদন প্রকাশের দিনই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের উদ্যোগে গঠিত এই কমিটি ইতিমধ্যে দুটি বৈঠক করেছে। সাইমুম রেজা তালুকদার এরই মধ্যে প্রসিকিউটরের পদ ছেড়েছেন। তাজুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট রোবায়েতের করা অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের ওই মামলার বিষয়ে তাঁদের তদন্ত চলমান। তাই এ নিয়ে তাঁদের বেশি কিছু বলার সুযোগ নেই। যিনি অভিযোগ দিয়েছেন, কী অভিযোগ দিয়েছেন-এ সম্পর্কে এখন আপাতত তাঁরা কোনো কিছু প্রকাশ করতে পারবেন না। তাঁরা এটা নিয়ে কাজ করছেন, সার্বিক বিষয় নিয়েই কাজ করছেন-সব বিষয় তাঁদের কমিটির প্রতিবেদনে উঠে আসবে। আমি এখন দায়িত্বে নেই, সুতরাং কোথায় কে অভিযোগ করছে, সে সম্পর্কে আমার ধারণা নেই। তবে বুঝতে পারি, বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যে এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা প্রোপাগান্ডা সুকৌশলে চালানো হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/tq5xvwzV2dQ8