লাইভ টিভি
চট্টগ্রাম

ফেসবুক পোস্টে রামগতি পৌর জামায়াতের রোকনের পদত্যাগ ঘোষণা

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একজন রুকন (সদস্য) ও দায়িত্বশীল ব্যক্তি মুহাম্মদ শহীদুল ইসলাম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দলীয় সদস্যপদ ও সাংগঠনিক সকল দায়িত্ব থেকে পদত্যাগ ও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহ...

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একজন রুকন (সদস্য) ও দায়িত্বশীল ব্যক্তি মুহাম্মদ শহীদুল ইসলাম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দলীয় সদস্যপদ ও সাংগঠনিক সকল দায়িত্ব থেকে পদত্যাগ ও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দেওয়া ওই পোস্টে তিনি জানান, তিনি পেশায় একজন ভূমি জরিপকারী (সার্ভেয়ার) এবং পেশাগত কাজে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে সংগঠনকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না। এ কারণে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও কোনো প্রকার প্ররোচনা ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) পদসহ অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ ও অব্যাহতি গ্রহণ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর পেছনে অন্য কোনো কারণ জড়িত নয়। একই সঙ্গে তিনি জেলা আমীর ও রামগতি পৌর আমীরের প্রতি বিষয়টি সাংগঠনিক নথিতে লিপিবদ্ধ করার অনুরোধ জানান। পোস্টে তিনি অনুরোধ করে বলেন, তার পদত্যাগ ও অব্যাহতি প্রসঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন, প্রতিবেশী কিংবা শুভাকাঙ্ক্ষীরা যেন ফোনে, সরাসরি বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন না করেন। পদত্যাগকারী মুহাম্মদ শহীদুল ইসলাম খোকন বর্তমানে সিনিয়র সার্ভেয়ার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/trYp9qH6K8tr