লাইভ টিভি
সারাদেশ

বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা...

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারুইপাড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাহের মল্লিকের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, দখলবাজি ও নানা অনিয়ম চলত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে বলেও তারা দাবি করেন। তাদের বক্তব্য অনুযায়ী, সে সময় হিন্দু-মুসলিম নির্বিশেষে বিভিন্ন শ্রেণির মানুষ নির্যাতনের শিকার হন। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মাছের ঘের ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তোলেন তারা। প্রতিবাদ করলেই হামলা ও মারধরের শিকার হতে হয়েছে বলেও জানান বক্তারা। বক্তারা আরও বলেন, একই চক্র আবার সক্রিয় হয়ে অপপ্রচার চালাচ্ছে এবং সুজয় উদ্দিন বিশ্বাস ও জাহান আলী বিশ্বাসসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তারা উল্লেখ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে তাহের মল্লিকের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বাগেরহাট প্রতিনিধি:

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/ttV3dtFHKSSt