রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠন আহবায়ক মাহতাব হোসেন দোলন, সদস্য সচিব আহসান হাবীব রানা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা, দেশের বিভিন্ন পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন একটি সংগঠন রামগতি পাবলিকিয়ান পরিবার। নবগঠিত এ সংগঠনের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাহতাব হোসেন দোলন এবং সদস্য সচিব হিসেব...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা, দেশের বিভিন্ন পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন একটি সংগঠন রামগতি পাবলিকিয়ান পরিবার। নবগঠিত এ সংগঠনের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাহতাব হোসেন দোলন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব রানা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আয়োজিত ‘পাবলিকিয়ান ঐকতান’ শীর্ষক গেট-টুগেদার অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন ইমাম হোসেন মিহান। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত হোসাইন, উসামা বিন উমর এবং আমজাদ আলী সিফাত। নতুন এ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে সদস্য মনোনীত করা হয়েছে। সদস্যবৃন্দ হলেন: মো. আলী জিন্নাহ (ঢাবি), মাফির হোসেন শান্ত (রাবি), ইমতিয়াজ ইসমাইল (চবি), জোবায়ের হোসেন মাসুদ (ইবি), মো. আবদুর রহমান (নোবিপ্রবি), আফছার উদ্দিন লিমন (জবি), রাহাতুল ইসলাম সুজন (কুবি), সাইফুল ইসলাম (সাস্ট), মো. শাজারাজ হোসেন (জাককানইবি), মোসান্নেফ বিল্লাহ সিফাত (জাবি), মো. আবদুর রহমান রাফি (বেরোবি), মঈনুল হাসান মাহবুব (শেকৃবি), আদ্দীন হোসেন দিহান (ঢাকেবি), সামিউল আজাদ দিহান (পবিপ্রবি), হাসান মাহমুদ (ডুয়েট) ও আকরাম হোসেন রনি। নবগঠিত এ সংগঠনটি রামগতির শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
