লাইভ টিভি
রাজনীতি

আন্দোলনকারীদের একদফা দাবিতে বিএনপির সমর্থন

রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে যে সকল দাবি জানিয়েছে আমরা তাদের দাবির প্রতি সমর্থন করছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় নেতাকর্মীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন। নাহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।’ নাহিদ আরও বলেন, ‘শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভাসহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।’ যে স্বতঃস্ফূর্ত ছাত্র-নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন।

NewstimesNewstimes
আন্দোলনকারীদের একদফা দাবিতে বিএনপির সমর্থন

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/vxTdm8wBLGbD