লাইভ টিভি
জাতীয়

টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিতে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠন

দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার...

দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য হিসেবে আছেন, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। সভায় দেশের ২৪টি টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে গঠন করা হয় ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ এর আহ্বায়ক কমিটি। সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় নেতৃত্বের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, টেলিভিশন এডিটরস কাউন্সিল পেশাগত উৎকর্ষ, সাংবাদিকতার নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। আহ্বায়ক কমিটি জানায়, শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/wGWGhytL8MDv