নারিন্দায় এসি বিস্ফোরণ: দগ্ধ ছেলের মৃত্যু, জীবনসংকটে বাবা-মা
রাজধানীর নারিন্দা কাঁচাবাজার এলাকায় বাসায় রাখা এসিতে গ্যাস ভরার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলে সেলিম ব্যাপারীর (২৫) মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন তার বাবা-মা। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...
রাজধানীর নারিন্দা কাঁচাবাজার এলাকায় বাসায় রাখা এসিতে গ্যাস ভরার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলে সেলিম ব্যাপারীর (২৫) মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন তার বাবা-মা। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ওই ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাসায় রাখা এসিতে গ্যাস ভরার কম্প্রেসার বিস্ফোরণের একই পরিবারের তিনজন (বাবা, মা ও ছেলে) দগ্ধ হন। ডা. শাওন বিন রহমান জানান, সেলিমের শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় সেলিমের বাবা মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ এবং মা সেলিনা বেগমের ২০ শতাংশ পুড়ে গেছে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরা পর্যন্ত তাদের আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। নিহত সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন তারা। মুক্তার ব্যাপারীর ধোলাইপাড়ে এসি ও ফ্রিজের কম্প্রেসারের একটি দোকান রয়েছে
