লাইভ টিভি
অপরাধ

সিরাজগঞ্জে মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে দেড় লাখ টাকা চুরির অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে দেড় লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন...

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে দেড় লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা মো. মিরাজুল ইসলাম শিপুলবাড়িয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করেন। গত ৩ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে দোকানে বেশ কয়েকজন কাস্টমার মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য অবস্থান করছিলেন। এসময় দোকান মালিক পাশের আইএফআইসি ব্যাংক পিপুলবাড়িয়া শাখা থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে দোকানের ক্যাশ ড্রয়ারে রাখেন। আগে থেকে ড্রয়ারে থাকা প্রায় ৪০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা সেখানে রাখা ছিল। অভিযোগে উল্লেখ করা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে একজন ব্যক্তি দোকানের ক্যাশ ড্রয়ার খুলে নগদ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে দোকান মালিক কাজ শেষ করে ড্রয়ার খুলে টাকা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তি হাসনা গ্রামের স্থানীয় বাসিন্দা মো. রনি বলে জানা গেছে। ভুক্তভোগী জানান, অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তিনি প্রথমে টাকার বিষয়টি স্বীকার করেন এবং পরে টাকার একটি অংশ ফেরত দিলেও বাকি টাকা এখনও ফেরত দেননি। এ ঘটনায় কয়েকজনকে সাক্ষী রেখে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/xJxdcxXrYM3V