লাইভ টিভি
খেলাধুলা

ভাষা শহীদদের স্মরণে দৌলতপুরে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মথুরাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজ...

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মথুরাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বুলবুল। তিনি আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে তরুণ সমাজকে নৈতিক ও আদর্শিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দৌলতপুর উত্তর থানা শাখার সেক্রেটারি আলিফ ওমর। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মথুরাপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/yzg5yyrmpWbc