এনপিবি নিউজ কার্যালয় পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী
দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজ-এর কার্যালয় পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত এনপিবি নিউজ কার্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের সাংবাদিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।...
দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজ-এর কার্যালয় পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত এনপিবি নিউজ কার্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের সাংবাদিকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে মন্ত্রী এনপিবি নিউজের সম্পাদক মো. আল হাদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি এনপিবি নিউজের সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও কর্মীদের ধন্যবাদ জানান এবং তাদের পেশাগত নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন। পরিদর্শনকালে মন্ত্রী এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে মন্ত্রী প্রতিষ্ঠানটির অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় এনপিবি নিউজের সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
