লাইভ টিভি
জাতীয়

রামগতিতে চালু হলো ভাসমান হাসপাতাল

রামগতিতে চালু হলো ভাসমান হাসপাতাল
রামগতিতে চালু হলো ভাসমান হাসপাতাল

রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান  লক্ষ্মীপুরের উপকূলীয় রামগতি উপজেলার মেঘনা নদীতে চালু হয়েছে একটি ভাসমান হাসপাতাল। উপজেলার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে যোগেশ মাঝির খেয়াঘাটসংলগ্ন মেঘনার তীরে এই ভ্রাম্যমাণ হাসপাতাল থেকে বিনা মূল্যে চিকিৎসাসেব...

রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান লক্ষ্মীপুরের উপকূলীয় রামগতি উপজেলার মেঘনা নদীতে চালু হয়েছে একটি ভাসমান হাসপাতাল। উপজেলার চরগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে যোগেশ মাঝির খেয়াঘাটসংলগ্ন মেঘনার তীরে এই ভ্রাম্যমাণ হাসপাতাল থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের অর্থায়নে দেশটির প্রয়াত বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ-এর নামে পরিচালিত এ হাসপাতালটি যৌথভাবে পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে। আগামী প্রায় তিন মাস প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চরাঞ্চলের সেবাবঞ্চিত তৃণমূল জনগোষ্ঠী এখানে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। হাসপাতাল সূত্র জানায়, নদী ও চরাঞ্চলে বসবাসকারী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ভ্রাম্যমাণ হাসপাতালের মূল লক্ষ্য। এখানে প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারসহ বিভিন্ন সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। ফলে হাতের নাগালে উন্নত চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরবাসী। ফ্রেন্ডশিপ সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী এ ভাসমান হাসপাতালে চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ পাচ্ছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। সাতজন চিকিৎসকসহ মোট ৩২ সদস্যের একটি দক্ষ টিম হাসপাতালটির সার্বিক কার্যক্রম পরিচালনা করছে। উপকূলীয় চরাঞ্চলের মানুষের জন্য এ উদ্যোগ স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার করেছে।

NewstimesNewstimes

নিউজ টাইমস ডেস্ক

নিবন্ধের রেফারেন্স লিংক
নিবন্ধের রেফারেন্স লিংক/article/zcBQsBCXJCZn