মূল কনটেন্টে যান

সারাদেশ

সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

bnp sunamganj s 1795207138
ক্ষতিগ্রস্ত কার্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানান, বাজারের পাহারাদারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে দ্রুত কার্যালয়ে আগুন ধরিয়ে চলে যায়।

এ ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করেন জুলফিকার আলী ভুট্টু। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানার চেষ্টা চলছে।